২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ওলামা সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

নতুন গতি প্রতিবেদক : পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড এর পরিচালনায় আজ সকাল ১০ ঘটিকায়, ক্যানিং থানার অন্তর্গত তালদি অঞ্চলে অনুষ্ঠিত হল ওলামা সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সহযোগিতায়, পশ্চিমবঙ্গ আল-কোরআন ফাউন্ডেশন ও ক্যানিং ব্লক ইমাম মোয়াজ্জেন কমিটি।

আজ সারা দিনের বিশেষ কর্মসূচির মধ্যে উল্লেখ্য কর্মসূচি, স্বচ্ছ সমাজ গঠনে যাদের অনন্য ভূমিকা রয়েছে সেই সকল সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিদের কে মানপত্র ও স্মারক দিয়ে মর্যাদা প্রদান করা হয়। এছাড়াও সংবর্ধনা জ্ঞাপন করা হয় বাসন্তী, গোসবা, ক্যানিং ১ এবং ক্যানিং ২ ব্লকের সকল ইমাম, মুয়াজ্জিন গণকে। এছাড়াও সংগঠনের আগামী কর্মসূচী নিয়ে বিশেষ আলোচনা পর্ব চলে।

উক্ত অনুষ্ঠানে আসন অলংকৃত করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মোফাককারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক এ কে এম গোলাম মোর্তজা, আমানুল্লাহ সাহেব (ডিরেক্টর, পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড), আনোয়ার হোসেন কাসেমী (কর্ণধার, চুনোখালি ওয়েলফেয়ার ফাউন্ডেশন), মাওলানা জাবিদ আলী (কর্ণধর, পশ্চিমবঙ্গ আল- কোরআন ফাউন্ডেশন), বিশিষ্ট সমাজসেবী মিজানুর রহমান সাহেব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন হাফিজুর রহমান।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ওলামা সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান

আপডেট : ৪ অক্টোবর ২০২০, রবিবার