২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

কালনার পৌরসভা থেকে লোন পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে দুই মহিলা

সেখ সামসুদ্দিন : পৌরসভার লোন করিয়ে দেওয়ার নামে কালনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করে গ্রেফতার হল দুই মহিলা। পৌরসভার পক্ষ হতে পৌর প্রশাসকের করা অভিযোগের ভিত্তিতে কালনা থানা গ্রেপ্তার করে দুই মহিলাকে। এদিন প্রশাসক দেবপ্রসাদ বাগ জানান সোমা দাস ও আরতি মাঝির নেতৃত্বে কালনা শহর জুড়ে একটা চক্র চলছিল। বিভিন্ন খেটে খাওয়া গরিব দুঃস্থ মানুষদের ভুল বুঝিয়ে টাকা আত্মসাত করার ফন্দি ফাঁদে। পৌরসভা থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে ওই দুই মহিলা। দেবপ্রসাদবাবুর আরও দাবি, কালনা পৌরসভার লোন করে দিচ্ছে এই নাম করে বিভিন্ন গরিব মানুষের থেকে ১১৬০০ টাকা করে আত্মসাৎ করে ওই দুই মহিলা। এরপরই লোন না পেয়ে কালনা পুরসভার দ্বারস্থ হয় প্রতারিত হওয়া ওই মানুষ জন। তারপরই পুরো বিষয়টি সামনে আসে। পৌর প্রশাসকের অভিযোগের ভিত্তিতে ওই দুই মহিলাকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ। এর পিছনে আরও বড় চক্র আছে কি না তা জানার জন্য তদন্তে নেমেছে কালনা থানার পুলিশ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কালনার পৌরসভা থেকে লোন পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে দুই মহিলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, শনিবার