২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩৩

গড়বেতায় ব্রিজ বিপত্তি! ভেঙ্গে গেল ব্রিটিশ আমলে তৈরি ধাদিকার ছোট ব্রিজটি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:
বিপজ্জনক তালিকায় নাম ছিলই, সেই আশঙ্কাকে সত্যি করে বুধবার বসে গেল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ধাদিকার ছোট ব্রিজটি। বুধবার সকাল ৯:৩০মিনিট নাগাদ আচমকাই শীলাবতী নদীর উপর এই ব্রিজটি বসে গিয়ে বিপত্তি দেখা দেয়।খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে ব্রিটিশ আমলে তৈরি এই ছোট ব্রিজটি কয়েক মাস ধরে গড়বেতার সাথে অন্যান্য জেলার যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। উল্লেখ্য, পাশেই অবস্থিত বড় ব্রীজটি গতবছর ভেঙ্গে যাওয়ার পর প্রায় দেড় বছর এই ব্রিটিশ আমলের তৈরী ছোটো ব্রীজ এর উপর দিয়েই যোগাযোগ চালু হয়। গত ২৯ আগস্ট পুনরায় চালু হয় বড় ব্রীজ। তারপরেই মাত্র চার দিনের মধ্যেই স্ব ইচ্ছায় অবসর নিল ইতিহাসের সাক্ষী বহনকারী শীলাবতী নদীর উপর অবস্থিত এই ছোটো ব্রীজ।

সর্বাধিক পাঠিত

কাহার সম্প্রদায়ের বেহেরাদের কাঁধে চড়ে বিসর্জনের পথে যায় স্বামী ব্রহ্মানন্দের ঘোষ বাড়ির দেবী

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গড়বেতায় ব্রিজ বিপত্তি! ভেঙ্গে গেল ব্রিটিশ আমলে তৈরি ধাদিকার ছোট ব্রিজটি

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২০, বুধবার