২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

দাসপুরের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো “শ্রদ্ধা ফাউন্ডেশন”

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : করোনা আবহে লকডাউনের দিনেই দাসপুরের বানভাসি মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিল “শ্রদ্ধা ফাউন্ডেশন” । ফি বছর ঘাটাল দাসপুর এলাকা বন্যায় ভাসে। এই বছরও তার অন্যথায় হয়নি। এই বন্যা পরিস্থিতি তার উপর করোনা আবহ জনিত কারণে লকডাউনের প্রভাবে মানুষের রুটি রুজির সমস্যা তো আছেই। এই পরিস্থিতিতে মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধা ফাউন্ডেশন দাসপুর দু নম্বর ব্লকের রূপনারায়ণ নদের তীরবর্তী খেপুত এলাকার বানভাসি মানুষের পাশে দাঁড়ালো ।

সোমবার আগস্ট মাসের সাপ্তাহিক শেষ লকডাউনের দিনে সংগঠনের পক্ষ থেকে উল্লিখিত এলাকার মানুষদের হাতে নানা ধরনের শুকনো খাবার ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জিলা পরিষদের অধ‍্যক্ষ তপন দত্ত, শ্রদ্ধা ফাউন্ডেশনের​ অন্যতম কর্ণধার গোপাল সাহা, ফাউন্ডেশনের সদস্য-সদস‍্যা প্রসেনজিৎ মল্লিক রঞ্জিত দাস, সৌভিক সাউ, সুস্মিতা পাল, সঞ্জিত দাস, সোমনাথ দত্ত, সঞ্জয় দাস, নন্দিতা দে প্রমুখ। এদিনের কর্মসূচিতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন সমাজসেবী পিন্টু সাউ ও পারমিতা সাউ সহ অন্যান্যরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত না থেকেও কর্মসূচি সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুবি রানা, জয়দিপ ঘোষ, সোমনাথ দে, সুনয়না সাউ, স্বাগতা ভট্টাচার্য্য, মীনাক্ষী মল্লিক, অরুন দাস, সন্তু পাল প্রমুখ।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দাসপুরের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো “শ্রদ্ধা ফাউন্ডেশন”

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার