২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৫ মে ২০২৬, সোমবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে মৃত বহু

নতুন গতি ওয়েব ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার সকাল ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার প‌য়ে‌ন্টে এ দুর্ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা জানিয়েছে। ময়ূর নামে একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মর্নিং বার্ড নামের লঞ্চটি ডুবে যায়।

সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি।
কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় পরে বুড়িগঙ্গা নদী থেকে একটার পর একটা লাশ তুলেই চলেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড।সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।নিখোঁজ অন্যদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের সংবাদমাধ্যমকে ২৪ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ।

ফলতায় তৃণমূলের শেষ পেরেক বলেই অনেকে মনে করছেন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশের বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চ ডুবে মৃত বহু

আপডেট : ২৯ জুন ২০২০, সোমবার