০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩

আর্থিক অসঙ্গতির অভিযোগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ ম্যান সিটি

নতুন গতি,ওয়েব ডেস্ক: ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক অসঙ্গতির অভিযোগ দীর্ঘদিনের ছিল। যার ফলে এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলা থেকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠানো হল তাদেরকে।ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিকে আগেই চ্যাম্পিয়ন করেছেন স্প্যানিশ বস পেপ গুয়ার্দিওলা। তবে চ্যাম্পিয়ন্স লিগ এখনও অধরা তাঁর। এই মরশুমেই চ্যাম্পিয়ন্স লিগে জেতানোর চেষ্টা করতে হবে পেপকে। কারণ, এই মরশুমের পরে সিটি দু-বছর খেলতে পারবে না।

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার তরফে শাস্তি দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ক্লাবকে। আসলে সিটি নিজেদের আয় অনুযায়ী ব্যয় করতে পারেনি। বলা ভাল, আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি করেছে ম্যান সিটির শীর্ষ কর্তারা। সেই হিসেবে গড়মিল চোখে পড়তেই সরাসরি নিষিদ্ধ তালিকাভুক্ত করা হল সিটিকে। এক বিবৃতিতে উয়েফার পক্ষ থেকে জানানো হয়েছে হয়েছে, ২ বছরের নির্বাসনের পাশাপাশি ৩০ মিলিয়ন ইউরো জরিমানার অঙ্কও গুনতে হবে তাদেরকে।

পর্ণশ্রীর পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক অসঙ্গতির অভিযোগে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ ম্যান সিটি

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২০, রবিবার