১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ জুন ২০২৬, শনিবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরস্বতী পূজা উপলক্ষে কেশপুর কলেজে খিচুড়ি ভোগ

  • নতুন গতি
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার
  • 7

আজিম সেখ,নতুন গতি,কেশপুর:-সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে কেশপুর কলেজে বিশেষ খিচুড়ি ভোগের ব্যবস্থা করল কেশপুর তৃণমূল ছাত্র পরিষদ । বুধবার কলেজে বিদ্যার দেবী সরস্বতীকে পূজিত করার পর দুপুরে মহা আনন্দে কলেজ পড়ুয়া ও প্রাক্তন ছাত্রছাত্রী, অতিথিবৃন্দ সহ পূজায় আগত অনেক দু:স্থ মানুষকে পাতপেড়ে খাওয়ানো হয়। সরস্বতী পূজা উপলক্ষে সবাইকে অন্নভোগ করাতে পেরে খুশি বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সেখ আবু বেলাল।যদিও সরস্বতী পূজার আমন্ত্রণ কার্ডে তৃণমূল ছাত্র পরিষদের নাম থাকায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেখ আবু বেলাল কিছু দিন আগে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি হয়েছেন। তিনি বিধায়ক শিউলি সাহার অনুগামী বলে এলাকায় পরিচিত।তৃণমূল ছাত্র পরিষদের এই উদ্যোগ এলাকা বাসীর প্রসংশা কুড়িয়েছে।

সর্বাধিক পাঠিত

অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনালে উঠলেন সিন্ধু, কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির কাছে হারলেন তানভি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সরস্বতী পূজা উপলক্ষে কেশপুর কলেজে খিচুড়ি ভোগ

আপডেট : ৩০ জানুয়ারী ২০২০, বৃহস্পতিবার