২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

এ রাজ্যে এনআরসি করতে গেলে বামপন্থীর বুকের উপর দিয়ে করতে হবে: সুজন চক্রবর্তী

উজির আলী,চাঁচল, ২১ সেপ্টেম্বর: কোন ভাবে বাংলায় এনআরসি করতে দেওয়া যাবে না। এনআরসি রুখতে শুধু গন প্রতিরোধ নয়! প্রয়োজনে প্রান দেবে সিপিআইএম কর্মীরা। এনআরসি করতে গেলে আমাদের বুকের উপর দিয়ে করতে হবে।’
শনিবার মালদহ জেলার CITU এর ৫ সম্মেলনের প্রকাশ্য সমাবেশে চাঁচলে এমনটাই মন্তব্য করেন সিপিআইএম নেতা তথা বিধানসভার পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

এদিন তিনি বলেন, বাংলার উপর চোখ রাঙ্গাচ্ছে কেন্দ্র। ফের এন আর সির নামে ভয়ঙ্কর বিপদ নামিয়ে আনা হচ্ছে বাংলার বুকে। বাংলা ভাগের প্রবক্তা ছিলেন শ্যামা প্রসাদ মুখার্জি। আজ কেন্দ্রের শাসক দল বিজেপি ফের এন আর সি নিয়ে চক্রান্ত শুরু করেছে বাংলায়। তাই আমরা বলছি অসম থেকে শিক্ষা নিন, এনআরসি রুখে দিন।

এদিকে কেন্দ্রীয় সরকার এন আর সি নিয়ে এক হাত নিলেও মমতা বন্ধোপধ্যায় কে গাল মন্দ করতে ভোলেন নি সুজন। পশ্চিমবঙ্গে ভয়ংকর অনুপ্রবেশ ঘটেছে। এই তত্ত্বের প্রবক্তা রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি ১৯৯৩ সালে বলে ছিলেন নো আইডেন্টেটি নো ভোট। এন আর সি আসলে কাগজের টুকরো। যাদের কাগজ কম,তাঁদের মুসকিল হয়। গরীব মানুষ গুছিয়ে কাগজ রাখতে পারে না। কারন এগুলির কোন প্রয়োজন হয় না। সব মিলিয়ে এন আর সি লাগাতার আন্দোলন করবে বলে সুজন চক্রবর্তী এদিন ঘোষণা করেন। তাছাড়া তিনি আরও বলেন, এন আর সির গুজবে সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছেন,দুজনের প্রানও গেছে এই আতঙ্কে। ব্লক দপ্তর,ভুমি দপ্তরে কড়া রোদ্রকে অপেক্ষা করে নিজের নথি সংশোধনে লাইনে দাড়াচ্ছেন সাধারন মানুষ।

তিনি আরোও বক্তব্য রাখেন, তৃনমুল কাটমানি দিয়ে পঞ্চায়েত, পৌরসভা চালাচ্ছে শনিবার এই ভাষাতেই সি.পি.এমের কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করলেন সি.পি.এম নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তী। এদিন মালদহের চাঁচল কলেজ রোডের মোড়ে CITU-এর ৫ ম মালদহ জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন। উঠে তৃণমূল ও বিজেপি-কে একসাথে কড়া ভাষায় আক্রমণ করেন সুজন চক্রবর্তী। তিনি আরও বলেন, কৃষকের ফসলের ন্যায্য দাম, ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা, বয়স্কদের ছয় হাজার টাকা পেনশন, এই সমস্ত দাবী নিয়ে বামপন্থীরা আগামী দিনে প্রতিবাদে নামবে। আর আমরা এই দাবী আদায় করেই ছাড়ব। সিভিক, আই.সি.ডি.এস বিভিন্ন অস্থায়ী কর্মীদের সামান্য বেতনে রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী বলেন সুজন।

সুজন চক্রবর্তীর এদিনের বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এবং বিজেপির কেন্দ্রীয় সরকারের সমালোচনা। তিনি বলেন, বামপন্থীরা শান্তি, শৃঙ্খলা আর মানুষের জন্যই লড়াইয়ের ময়দানে রয়েছে। ১ ঘন্টা বক্তব্য শেষে এদিন মুখ্যমন্ত্রীকে পিসি ভাইপোর রাজ বলে কটাক্ষ করেন সুজন চক্রবর্তী।

পালটা জবাবে মালদা জেলা তৃনমুল কংগ্রেসের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বামফ্রন্ট “গায়ে মানেনা আপনি মোড়ল”। দিল্লীতে প্রধানমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রী ও রাজ্য মুখ্যমন্ত্রীর কি কথোপকথন হয়েছে সেটা সবাই জানে। আলোচনা সভা থেকে বের হয়েই মমতা সবাইকে জানিয়েছেন। যে পশ্চিমবঙ্গে কোনো মতেই এন আর সি চালু হচ্ছে না জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তাতেই CITU-এর এদিনের সমাবেশের সমাপ্তি ঘটে।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এ রাজ্যে এনআরসি করতে গেলে বামপন্থীর বুকের উপর দিয়ে করতে হবে: সুজন চক্রবর্তী

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, রবিবার