আজিম শেখ, নলহাটি। মদ্যপ অবস্থায় লরি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক চালককে পিষে মেরে দেওয়ার অভিযোগ উঠলো লরি চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে । ঘটনার প্রতিবাদে এবং লরি চালকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের । মৃত মোটরসাইকেল চালকের নাম মাসুম সেখ । তার বাড়ি নলহাটি পুরসভার বারো নম্বর ওয়ার্ডে । আজ সকালে বীরভূমের নলহাটি বাইপাস রাস্তার এগারো নম্বর ওয়ার্ডের রাস্তা দিয়ে একটি লরি পাথর লোড করার জন্য যাচ্ছিলো । সেই সময় ওই রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে আসছিল মাসুম সেখ নামে ওই যুবক । সেই সময় সামনা সামনি লরিটি তাকে ধাক্কা মারে । তার মাথার উপর দিয়ে চলে যায় লরির চাকা । ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের । ঘটনার পর পালিয়ে যায় লরির চালক । প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মধ্যপ অবস্থায় লরি চালাচ্ছিল ঘাতক লরির চালক । ঘটনার পর বাহাদুরপুর – নলহাটি রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা । পরে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে ।
২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
মদ্যপ অবস্থায় লরি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক চালককে পিষে মারলো।
-
নতুন গতি - আপডেট : ৯ অগাস্ট ২০১৯, শুক্রবার
- 5
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























