২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩
২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১০ আষাঢ় ১৪৩৩

নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য রাজনগর সিসালফার্ম হাইস্কুলে গার্লস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন

মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর। ঝাড়খন্ড লাগোয়া বীরভূমের সীমান্তবর্তী একটি ব্লক এলাকা হল রাজনগর৷ উক্ত ব্লক ও পঞ্চায়েত সমিতির গাংমুড়ি — জয়পুর অঞ্চলের আলিগড়ে রাজনগর সিসালফার্ম হাইস্কুলে ( উঃমাঃ ) আর এম এস এ এর অধীনে একটি গার্লস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১ আগস্ট৷ এই উপলক্ষে উক্ত বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ শিক্ষাপ্রেমী মানুষজনেরাও হাজির ছিলেন সেখানে৷

অনুষ্ঠান সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক অলোক মৌলিক, রাজনগর পঞ্চয়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, সংশ্লিষ্ট চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা প্রমুখ৷ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, স্থানীয় শিক্ষাপ্রেমী মানুষজন ও ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷ জানা গিয়েছে, সদ্য গড়ে ওঠা এই গার্লস হোস্টেলটিতে নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা আবাসিক রুপে এখানে থেকে পড়াশুনা করার সুযোগ পাবে৷ উক্ত হোস্টেলটি এখানে গড়ে ওঠায় স্বভাবতই খুশি অভিভাবক ও বাসিন্দারা৷ তাঁরা কর্তৃপক্ষকে এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন৷

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য রাজনগর সিসালফার্ম হাইস্কুলে গার্লস হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন

আপডেট : ২ অগাস্ট ২০১৯, শুক্রবার