সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম। আজ ২০ জুলাই বীরভূম জেলার রাজনগর ব্লকের মুর্গাথলি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় মুর্গাথোল জন কল্যাণ সংঘের উদ্যোগে এবং দূর্গাপুর সনকা হাসপাতালের আর্থিক সহায়তায় ও রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান বলে উদ্যোক্তারা জানান।এদিন শিশু, পুরুষ ও মহিলা নিয়ে প্রায় দেড় শতাধিক রোগী চিকিৎসা শিবিরে অংশ নেন ও চিকিৎসা করান। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন দূর্গাপুর থেকে আগত ডাঃ প্রত্যুষ মৈত্র ও ডাঃ ব্রজ কিশোর। চিকিৎসার সাথে সাথেই কিছু প্রয়োজনীয় ঔষধ ও প্রদান করা হয়। একান্ত সাক্ষাৎকারে কথাগুলো জানান উদ্যোক্তাদের পক্ষে দোলাই হেমরম এবং আব্দুল মিঞা। চিকিৎসা শিবিরের সম্পর্কে অভিমত ব্যক্ত করেন এবং অনুরূপ শিবিরের আরো আশা করেন গ্রাম বাসিদের মধ্যে তেজারত মিঞা,জামাল মিঞা,আনারুল মিঞা প্রমুখরা সেই কথা শোনালেন।
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 






















