খান আরশাদ, বীরভূম: তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জনসংযোগ যাত্রা ও একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল আয়োজিত হল বীরভূমের রাজনগর ব্লকের ভবানীপুরে। রাজনগরের ভবানীপুর অঞ্চল যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এবং রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে এই মিছিল আয়োজিত হয়। আগামী ২১শে জুলাই শহীদ স্মরণে সমাবেশ হতে চলেছে ধর্মতলায়। সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে এই মিছিল করা হয়। তৃনমূলের দলীয় কার্যালয় থেকে এই মিছিল শুরু হয়ে ভবানীপুর এলাকা পরিক্রমা করে।
রাজনগর ব্লক যুব-তৃনমূল কংগ্রেসের সভাপতি রানা প্রতাপ রায়, বামাপদ ঘোষ সহ ভবানীপুর অঞ্চলের বিভিন্ন সংসদের তৃনমূল কর্মী-সমর্থরা এই মিছিলে অংশ নেন।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
তৃনমূলের ২১শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল আয়োজিত হল বীরভূমের ভবানীপুরে
-
নতুন গতি - আপডেট : ১৯ জুলাই ২০১৯, শুক্রবার
- 7
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















