নতুন গতি নিউজ ডেস্ক, আজিম শেখ, রামপুরহাট : পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার বীরভুমের নলহাটি থানার নগরা মোড়ে। মৃত ব্যক্তির নাম টিয়া সেখ (৩০)। বাড়ি বীরভূমের কয়থা গ্রামে। জানা গেছে, এদিন কোন কাজে নগরার মোড়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ নলহাটি থেকে আগত মোরগ্রাম অভিমুখে পাথর বোঝাই একটি লরি তাঁকে পিষে চলে যায়। ঘটনা স্থলে তাঁর মৃত্যু হয়। ঘটনার জেরে এলাকায় সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ওই লরি ও তার চালককে আটক করেছে। মৃত দেহ ময়না তদন্তের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 






















