২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের

মালদা , নতুন গতি নিউজ ডেস্ক: ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের৷ মৃত নাবালকের নাম প্রসেনজিৎ দাস (১৭)৷ বাড়ি কালিয়াচক এক গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে৷ বাবা বিকাশ ঘোষ চোখে দেখতে পাননা৷ অভাবের সংসারে হাল ধরতে ১৬ দিন আগে এলাকার যুবকদের সঙ্গে গুজরাতের আমেদাবাদে শ্রমিকের কাজ করতে যায় প্রসেনজিৎ৷ পরিবারের অভিযোগ, ফোনে জানা যায় আমেদাবাদে স্থানীয় এক যুবক সানি শেখের সঙ্গে প্রসেনজিতের বচসা হয়৷ সেই সময় সানি ইট দিয়ে প্রসেনজিতের মাথায় আঘাত করে৷ স্থানীয় হাসপাতালে শনিবার মৃত্যু হয় প্রসেনজিতের৷ আজ বিকেলে প্রসেনজিতের মৃতদেহ গ্রামে ফিরে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ অভিযুক্তের শাস্তি সহ সরকারের পক্ষ থেকে প্রসেনজিতের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক নাবালকের

আপডেট : ৯ জুলাই ২০১৯, মঙ্গলবার