২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩

ধর্ষণে বাধা দেওয়ায় মা-মেয়ের মাথা মুড়িয়ে দিল কাউন্সিলার ও তার দলবল

নতুন গতি নিউজ ডেস্ক : প্রায় ৬জন লোক নিয়ে ১৯ বছরের নববিবাহিত যুবতীকে ধর্ষণের চেষ্টা করা হয়। মেয়ের সম্মান বাঁচাতে রুখে দাঁড়ান ৪৯ বছর বয়সি মা। বাধা পেয়ে শাস্তি হিসাবে মা-মেয়ের মাথা মুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিহারের বৈশালীতে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশও।

পুলিশ জানায়, ওয়ার্ড কাউন্সিলরের নাম মহম্মদ খুরশিদ। তিনি ও তাঁর সঙ্গীরা ওই দুই মহিলাকে মারধর করেন, তাঁদের মাথা মুড়িয়ে দেন। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে ওয়ার্ড কাউন্সিলর, একজন নাপিত-সহ ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করে।

ভগবানপুর থানার স্টেশন হাউস অফিসার সঞ্জয় কুমার ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টির তদন্ত চলছে। তিনি বলেন, প্রায় হাফ ডজন মানুষ নিগৃহীতাদের বাড়িতে ঢুকে পড়ে এবং মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। মা তাঁর মেয়েকে উদ্ধার করার চেষ্টা করার পর, দু’জনের উপর শারীরিকভাবে হামলা চালানো হয়।

অভিযুক্তদের মধ্যে একজন তাঁদের কাঠের লাঠি দিয়ে মারধরও করে, তাঁদের বাড়ির বাইরে নিয়ে যায় এবং একটি ‘পঞ্চায়েত’ ডাকে। খুরশিদ সেখানে একজন নাপিতকে ডাকতে বলেন এবং মা-মেয়ের মাথা মুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন। শেষে মা-মেয়েকে গ্রাম জুড়ে ঘোরানো হয়।

“প্রায় সাড়ে ছ-টা নাগাদ ৬ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে জোর করে আমার বাড়িতে ঢুকে পড়ে এবং আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমার মা আমাকে বাঁচানোর চেষ্টা করলে, তারা আমাদের মারতে লাগল”, জানিয়েছেন ওই তরুণী।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধর্ষণে বাধা দেওয়ায় মা-মেয়ের মাথা মুড়িয়ে দিল কাউন্সিলার ও তার দলবল

আপডেট : ২৮ জুন ২০১৯, শুক্রবার