২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

পপুলার ফ্রন্টের ফুটবল প্রতিযোগিতায় ২-১ গোলে জয় পেল কুলগাছি

রাইহানুল হক; মুর্শিদাবাদ: টানটান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ময়াকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে ট্রফি জিতে নিল কুলগাছি। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার জঙ্গীপুর মহকুমা কমিটি আয়োজিত একদিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতার আসর বসে রঘুনাথগঞ্জের বরজুমলা ফুটবল ময়দানে। দলের এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি ছিল ময়া, দেওয়ানসরাই, নশিপুর, শেখালিপুর, লালগোলা, তেঘরি, জঙ্গীপুর ও কুলগাছি। প্রাথমিক যোগ ব্যায়ামের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

এরপর প্রথম রাউন্ডের প্রথম খেলা হয় নশিপুর ও ময়ার মধ্যে। ফাইনালে খেলে ময়া ও কুলগাছি। কুলগাছির পক্ষে গোল করেন আব্দুল আলিম ও জিয়াউর রহমান। অন্যদিকে ময়ার পক্ষে গোল করেন সাদ্দাম হোসেন। কুলগাছি দলের হারুন শেখ ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি জিতে নেন। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন ময়া দলের সাদ্দাম হোসেন। এবং সেরা গোলকিপার হিসাবে পুরস্কার জিতে নেন ময়া দলের গোলকিপার মাসাদুল হক।

আজকের এই একদিনের ফুটবল প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্টের জঙ্গিপুর মহাকুমা কমিটির সভাপতি মুহাঃ আব্দুর রহমান ও সম্পাদক নজরুল ইসলাম সাহেব। প্রতিযোগিতায় বিজয়ী দলের অধিনায়ক হজরত আলির হাতে পুরস্কার তুলে দেন বিশেষ অতিথি আব্দুর রহমান এবং মহকুমা কমিটির সম্পাদক নজরুল ইসলাম বিজিত দলের অধিনায়ক সাদ্দাম হোসেনের হাতে পুরস্কার তুলে দেন। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করে দর্শকদের নজর কাড়া উপস্থিতি ও তুমুল উত্তেজনা লক্ষ্য করা যায়।

বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট -এর সংবর্ধনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পপুলার ফ্রন্টের ফুটবল প্রতিযোগিতায় ২-১ গোলে জয় পেল কুলগাছি

আপডেট : ১৬ জুন ২০১৯, রবিবার