২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বোলপুরে যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস, ডিবেটে অংশ নিল আইন পড়ুয়ারা

  • নতুন গতি
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 18

খান আরশাদ, বীরভূম:

বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো সংবিধান দিবস। বোলপুরের বেঙ্গল ল কলেজ ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিনের অনুষ্ঠানে আইন কলেজের ছাত্রছাত্রীরা ডিবেটে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক, আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ, বেঙ্গল ল কলেজের অধ্যক্ষা অনিন্দিতা দত্ত সরকার সহ অন্যান্যরা।

আলোচনায় উঠে আসে, সংবিধান কী, তা কার জন্য — এ বিষয়ে এখনও দেশের অনেক মানুষই সঠিকভাবে জানেন না। সংবিধান প্রদত্ত সুযোগ-সুবিধা সাধারণ মানুষ যাতে ভোগ করতে পারে এবং আইনি ক্ষেত্রে সাধারণ মানুষ যাতে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারে, সেইসব বিষয় নিয়েও এদিন আলোচনা করা হয়।

সর্বাধিক পাঠিত

বোলপুরে যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস, ডিবেটে অংশ নিল আইন পড়ুয়ারা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বোলপুরে যথাযোগ্য মর্যাদায় সংবিধান দিবস, ডিবেটে অংশ নিল আইন পড়ুয়ারা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার