১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজে মন্তব্য মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির দাবিতে আদালতে অভিষেক

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ডিজে মন্তব্য মামলায় অন্তর্বতী মেয়াদ শেষ হতেই রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তথা ডায়মন্ড হারবারের সাংসদ, অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর আইনজীবীর দীর্ঘ অনুরোধের পর বিচারপতি  মামলার শুনানি আগামী শুক্রবার করতে রাজি হন। যদিও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর যুক্তিতে বেশ ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি।

শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, “ইতিমধ্যে রক্ষাকবচের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আগেই কেন আদালতকে ওয়াকিবহাল করানো হয়নি?” এর পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, নানা মামলার চাপে এই মামলার দিকে নজর রাখা হয়ে ওঠেনি এবং তা অনিচ্ছাকৃতই হয়েছে। এতে বিচারপতি ক্ষুব্ধ হয়ে বলে ওঠেন, “তাহলে ডিসেম্বর মাসে বা আগামী বছর জানুয়ারি মাসে এই মামলার শুনানি করা হবে।” অবশেষে অনুরোধের পর বিচারপতি আগামী শুক্রবার রাজি হন মামলার শুনানি করতে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের প্রচারে “৪ তারিখ বেলা বারোটার পর ডিজে বাজবে” মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ তুলে দায়ের হয় মামলা। বিষয়টি তদন্ত করছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। গ্রেফতার হওয়ার আশঙ্কা থেকে তিনি কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গত ২১শে মে তাঁকে ৬ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া হয়। শুধু তাই নয়, তদন্তে সহযোগিতার নির্দেশও দেওয়া হয় আদালতের তরফ থেকে। সেই মেয়াদ শেষ হওয়ার পর এদিন ফের তিনি আদালতের দ্বারস্থ হন। শুক্রবার মামলার শুনানি। এবার দেখার, কী নির্দেশ দেয় আদালত।

সর্বাধিক পাঠিত

‘বই হাতেই গণতান্ত্রিক পথে লড়াই’, মুক্তি পেয়ে হুঁশিয়ারি এসএফআই নেতৃত্বের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডিজে মন্তব্য মামলায় রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির দাবিতে আদালতে অভিষেক

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, সোমবার