০২ নভেম্বর ২০২৬, সোমবার, ১৬ কার্তিক ১৪৩৩

এবার লালবাজারের কর্তাদের স্ক্যানারে ইন্দ্রনীল কন্যা আভেরি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: স্ত্রী মধুছন্দা সেনের পর এবার লালবাজারের কর্তাদের স্ক্যানারে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কন্যা আভেরি সেন। সোমবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, তিনিও যুক্ত থাকতে পারেন দুর্গাপূজোর পাস দুর্নীতি কাণ্ডে। সূত্র মারফত খবর, তাঁর অ্যাকাউন্টে বিপুল অর্থের লেনদেনের খোঁজ মিলেছে এবং সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে সোমবার।

এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি। তাঁর গ্রেফতারিকে কেন্দ্র করে তুঙ্গে পৌঁছেছে রাজনৈতিক তরজা। একদিকে মমতা তৃণমূলের বক্তব্য, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এদিকে শাসকদল বিজেপি সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, সঠিক সময়ে বড় জায়গায়ও হাত পড়বে, যা শুনে অনেকেই মনে করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন।

এই আবহে গত শনিবার ইন্দ্রনীল-জায়া মধুছন্দাকে লালবাজারে জেরা করা হয় সিটের তরফ থেকে, যেহেতু তিনি ‘মাস আর্ট’এর প্রেসিডেন্ট ছিলেন এবং বেআইনিভাবে ইউনেস্কোর লোগো ব্যবহারের অনুমতি ও সংস্থার নথিতে তাঁর সই ছিল বলে। পুলিশের বক্তব্য, প্রাক্তন মন্ত্রীর অন্য সংস্থা থার্ড লাইন ক্রিয়েশন ৬৬ লক্ষ টাকা পাঠিয়েছিল মাস আর্ট সোসাইটিকে, যার মধ্যে ২২.৪৭ লক্ষ টাকা পাঠানো হয়েছিল আইস্কেপ ও মায়রা নামে দুটি সংস্থাকে, যা তাঁর কন্যা নিয়ন্ত্রণ করতেন।

সেই সূত্র ধরেই ইন্দ্রনীল কন্যা আভেরি সেনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজার। শুধু তাই নয়, গোয়েন্দারা প্রাক্তন মন্ত্রীর তিনটি সংস্থার কর্মীদের থেকেও একাধিক তথ্য জানতে চান এবং সেই কারণেই দ্রুত ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ সব কর্মীদেরও একেক করে জেরা করা হবে বলে সূত্র মারফত খবর। এবার দেখার বিষয় যে তদন্তকারীদের হাতে কী কী তথ্য লাগে? আগামীদিনে জল কতদূর গড়ায় বা বিস্ফোরক কিছু উঠে আসে কিনা, সেদিকে তাকিয়ে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহল।

মমতামুক্ত বাংলার মতো রাহুলমুক্ত দিল্লির ডাক নীতিনের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার লালবাজারের কর্তাদের স্ক্যানারে ইন্দ্রনীল কন্যা আভেরি

আপডেট : ২ নভেম্বর ২০২৬, সোমবার