০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

৫ হাজার কর্মীর দাবিতে চাপে প্রশাসন? স্থায়ীকরণ  সিদ্ধান্ত না হলে কর্মবিরতির ডাক

হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা: কর্মজীবনের স্থায়িত্ব ও নিয়মিতকরণের দাবিতে এবার কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন ভিলেজ রোজগার সহায়ক (জিআরএস), গ্রাম স্তরের উদ্যোগপতি (ভিএলই) এবং দক্ষ কারিগরি কর্মী (এসটিপি)-রা। ‘পশ্চিমবঙ্গের জিআরএস-ভিএলই-এসটিপি কর্মীসাথী যৌথ মঞ্চ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ অক্টোবরের মধ্যে দাবি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত, লিখিত আশ্বাস বা কার্যকর পদক্ষেপ না হলে ৮ অক্টোবর থেকে কর্মবিরতিতে যাবেন কর্মীরা।
গ্রামাঞ্চলের উন্নয়নমূলক কাজ ও সরকারি পরিষেবা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা সত্ত্বেও তাঁদের কর্মজীবন অনিশ্চিত বলে অভিযোগ মঞ্চের। এই দাবিতে গত ২৫ সেপ্টেম্বর পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ডেপুটেশন দেওয়া হয়। সংগঠনের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ হাজার কর্মী তাতে অংশ নেন।
মঞ্চের মূল দাবি, আগামী পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই দীর্ঘদিন ধরে কর্মরত যোগ্য জিআরএস, ভিএলই ও এসটিপি কর্মীদের কর্মজীবনের স্থায়িত্ব নিশ্চিত করতে হবে।
এই দাবিতে কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিকের কাছেও স্মারকলিপি জমা দেন কর্মীরা। দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে যৌথ মঞ্চ।

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৫ হাজার কর্মীর দাবিতে চাপে প্রশাসন? স্থায়ীকরণ  সিদ্ধান্ত না হলে কর্মবিরতির ডাক

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার