নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ৩রা অক্টোবর শনিবার সকাল এগারোটায় শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট সভাগৃহে কুসুম সাহিত্য পত্রিকার শারদীয়া সংখ্যা এবং কতিপয় লেখকের গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল।সম্পাদক শ্রীমতী গৌরী রায় চৌধুরী সুযোগ্য নেতৃত্ব এবং সভাপতি শ্রী স্বপন কুমার রায়ের সার্বিকভাবে দক্ষ ভূমিকায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে কুসুমের অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
আনন্দ প্রকাশনার কর্ণধার শ্রী নিগমানন্দ মন্ডলের উপস্থিতি এবং সহযোগিতায় তথা সম্মানিত অতিথি বৃন্দের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানে গান কবিতা পাঠ আলোচনা ছিলো উল্লেখ্য। গৌরী রায় চৌধুরীর স্বাগত ভাষণ এবং রবীন্দ্র সংগীত অনুষ্ঠানে প্রাণোচ্ছল পরিবেশ রচনা করে।
আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল কুসুম সাহিত্য পত্রিকার পূজা সংখ্যার প্রকাশ। সেই সঙ্গে কবি সাহিত্যিকদের আনুষ্ঠানিকভাবে নতুন বই প্রকাশের ব্যবস্থা ছিল কুসুম পরিবারের উদ্যোগে আনন্দ প্রকাশনা থেকে প্রকাশিত।
আলি আসগারের “হারানো হিয়ার কুঞ্জবনে”,কুদ্দুস আলির “একগুচ্ছ লিমেরিক “অভিলাষ রাজবংশী “গল্প স্বল্প”মতিয়ার রহমানের ভ্রমণ গ্রন্থ “চলো যাই চলে যাই”ছাড়াও বেশ কিছু নতুন বই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ পায় এই অনুষ্ঠানে। কবি কন্ঠে কবিতা পাঠ করেন কুদ্দুস আলি, ডাঃ আলি আসগার,অভিলাষ রাজবংশী,রিংকি বসাক,, মৌমিতা সরকার, কবিতা সরকার সহ বিশিষ্ট গুণীজন।
কুসুমের উদ্যোগে বিভিন্ন বিভাগের সাহিত্য পুরস্কার মেমেন্টো সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা ছিল আমন্ত্রিত কবি সাহিত্যিকদের জন্য।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক দিলীপ রায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন দাস। জাতীয় সংগীতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
নতুন গতি 


























