০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩
০৩ অক্টোবর ২০২৬, শনিবার, ১৬ আশ্বিন ১৪৩৩

শ্মশান নাকি পিকনিক স্পট! সেলফি-সাজগোজে জমজমাট হাবড়ার মুক্তিধাম

উত্তর ২৪ পরগনা: শোকের নীরবতা নয়, উদ্বোধনের দিনে হাবড়ার মুক্তিধাম শ্মশানে যেন উৎসবের আমেজ! সেলফি, সাজগোজ আর মানুষের ভিড়ে অনেকেরই প্রশ্ন—এ কি সত্যিই শ্মশান, নাকি পিকনিক স্পট?
দীর্ঘ প্রতীক্ষার পর হাবড়ার মুক্তিধামে চালু হল অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি। উদ্বোধন উপলক্ষে মন্ত্রী, বিধায়ক-সহ বিশিষ্টদের উপস্থিতির পাশাপাশি শ্মশান চত্বরে ভিড় জমান বহু সাধারণ মানুষ। নতুন সাজসজ্জা ও আধুনিক পরিকাঠামো দেখতে পরিবার-পরিজন নিয়ে হাজির হন বহু মানুষ। বয়স্কদের পাশাপাশি মহিলা ও শিশুদেরও শ্মশান চত্বর ঘুরে দেখতে দেখা যায়।
নতুন করে সাজানো হয়েছে গোটা মুক্তিধাম। দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে নানা আধ্যাত্মিক দৃশ্য। চারপাশে গাছপালা, পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক পরিকাঠামোয় বদলে গিয়েছে শ্মশানের চেহারা। ফলে উদ্বোধনের দিনই তা দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সেলফি তোলার দৃশ্যও নজর কেড়েছে।
স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় থাকলেও মুক্তিধামে এমন ভিড় আগে দেখা যায়নি। কয়েক হাজার মানুষের জমায়েতে শ্মশান চত্বর কার্যত উৎসবের চেহারা নেয়।
অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি চালু হওয়ায় হাবড়া ও অশোকনগর-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের সুবিধা হবে বলে আশা। এতদিন দূরের শ্মশানে যেতে হলেও এবার স্থানীয়ভাবেই দাহকার্যের সুযোগ মিলবে।

বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল পুলিশ, ৪ গরু-সহ গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শ্মশান নাকি পিকনিক স্পট! সেলফি-সাজগোজে জমজমাট হাবড়ার মুক্তিধাম

আপডেট : ২ অক্টোবর ২০২৬, শুক্রবার