২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

আমডাঙায় কংগ্রেসে ‘বড় যোগদান’, চর্চায় নতুন রাজনৈতিক সমীকরণ

  • নতুন গতি
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 15
আমডাঙার রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রে যোগদান কর্মসূচি। তৃণমূল কংগ্রেস ও আইএসএফ ছেড়ে প্রায় ৩০০ জন কর্মী-সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। গোবিন্দপোঁতায় আয়োজিত এক যোগদান সভায় নবাগতদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেওয়া হয়।
স্থানীয় ইউটিউবার ও ব্যবসায়ী হাসান গোলদারের নেতৃত্বে আয়োজিত এই যোগদান কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কংগ্রেস নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের মধ্যে ফের দলের প্রতি আস্থা তৈরি হচ্ছে। তাঁদের বক্তব্য, স্থানীয় স্তরে একের পর এক কর্মী-সমর্থকের কংগ্রেসে যোগদান তারই ইঙ্গিত।
অন্যদিকে, একসঙ্গে প্রায় ৩০০ জনের দলবদলের দাবি ঘিরে আমডাঙার রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন আলোচনা। এই যোগদান আগামী দিনে এলাকায় কংগ্রেসের সংগঠনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও চলছে চর্চা।
যদিও যোগদানকারীদের সংখ্যা ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিরোধী দলগুলির প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। ফলে এই কর্মসূচি আমডাঙার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত কি না, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সুপারভাইজার নিয়োগের দাবিতে পঞ্চায়েত ঘেরাও, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত লক্ষ্মী-জনার্দনপুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আমডাঙায় কংগ্রেসে ‘বড় যোগদান’, চর্চায় নতুন রাজনৈতিক সমীকরণ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার