০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ১৯ ভাদ্র ১৪৩৩

সেরেস্তা ভাঙার নির্দেশের প্রতিবাদ জানাতে আইনজীবীদের মিছিল

নতুন গতি প্রতিবেদন, উত্তর দিনাজপুর: রায়গঞ্জ জেলা ও দায়রা আদালত চত্বরে সেরেস্তা ভাঙার নির্দেশের প্রতিবাদ জানাতে বুধবার মিছিল করেছেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, গত ৩১ অগস্ট জেলা বিচারক এক নির্দেশিকা জারি করে কোর্ট চত্বরে অস্থায়ী নির্মাণগুলি ভেঙে ফেলতে বলে, যার মধ্যে রয়েছে বহু আইনজীবীর দীর্ঘদিনের সেরেস্তা। ক্ষুব্ধ আইনজীবীদের তরফ থেকে আদালত চত্বরেই বিক্ষোভ প্রদর্শন করা হয়।
গোটা বিষয়টি নিয়ে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি সায়ন চৌধুরীর বক্তব্য, “এত কম সময়ের নোটিসে দীর্ঘদিন ধরে ব্যবহৃত সেরেস্তা ভেঙে ফেলার নির্দেশ কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। সেরেস্তা ভাঙার আগে আইনজীবীদের বসার জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দিতে হবে। আমাদের দাবি মানা না-হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” বৃহস্পতিবার আইনজীবীরা ‘পেন ডাউন’ কর্মসূচির ঘোষণা করেছেন।
সর্বাধিক পাঠিত

পর্বতারোহীদের মূত্র বিসর্জনে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সেরেস্তা ভাঙার নির্দেশের প্রতিবাদ জানাতে আইনজীবীদের মিছিল

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার