২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৪ আশ্বিন ১৪৩৩

বাজারে জেলাশাসকের আচমকা হানা, নজরে নিত্যপণ্যের দাম

মালদা: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই মঙ্গলবার ইংরেজবাজারের রথবাড়ি ও নেতাজি পুরবাজারে আচমকা পরিদর্শনে গেল মালদা জেলা প্রশাসন। জেলাশাসক রাজনবীর কাপুরের নেতৃত্বে এই পরিদর্শনে বাজারের পণ্যদ্রব্যের দাম, জোগান ও বিক্রয় পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন জেলাশাসক। পাশাপাশি সাধারণ ক্রেতাদের কাছ থেকেও বাজারদর নিয়ে মতামত নেন তিনি। কোন পণ্য কত দামে আসছে এবং কত দামে বিক্রি হচ্ছে, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন প্রশাসনের আধিকারিকরা।
এদিন বিভিন্ন দোকানে মূল্যতালিকা যথাযথভাবে টাঙানো রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়। একইসঙ্গে কৃত্রিমভাবে পণ্যের সংকট তৈরি করে দাম বাড়ানো, বেআইনিভাবে মজুত কিংবা কালোবাজারির মতো কোনও ঘটনা ঘটছে কি না, সেদিকেও নজর রাখে প্রশাসন।
প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধি বা কালোবাজারি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের উপর অতিরিক্ত দামের বোঝা যাতে না পড়ে, তা নিশ্চিত করতে আগামী দিনেও বিভিন্ন বাজারে নিয়মিত নজরদারি ও পরিদর্শন চলবে।
জেলাশাসকের এই আচমকা পরিদর্শনে বাজারে তৎপরতা বাড়ে। প্রশাসনের উদ্যোগে কিছুটা স্বস্তি প্রকাশ করেন ক্রেতারাও।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাজারে জেলাশাসকের আচমকা হানা, নজরে নিত্যপণ্যের দাম

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার