২৯ অগাস্ট ২০২৬, শনিবার, ১২ ভাদ্র ১৪৩৩
২৯ অগাস্ট ২০২৬, শনিবার, ১২ ভাদ্র ১৪৩৩

ভাতাড় থানায় রাখি বন্ধনে গাছের সঙ্গে বন্ধন, সবুজ রক্ষার বার্তা ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড’এর

ভাতাড় (পূর্ব বর্ধমান): রাখি বন্ধনের উৎসবকে পরিবেশ রক্ষার বার্তার সঙ্গে যুক্ত করে অভিনব কর্মসূচি পালন করল ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড’। বৃহস্পতিবার ভাতাড় থানার নাসিগ্রাম মোড়ে সংস্থার উদ্যোগে আয়োজিত হয় ‘রাখি বন্ধন—সবুজের স্পন্দন’ কর্মসূচি।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল গাছের চারাকে রাখি পরিয়ে তার সঙ্গে প্রতীকী বন্ধন তৈরি করা। এরপর অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। গাছকে রক্ষা করার পাশাপাশি পরিবেশের প্রতি মানুষের দায়িত্ব ও দায়বদ্ধতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।
সংস্থার সভাপতি আবু আজাদ বলেন, “মানুষের সঙ্গে গাছের একটি আত্মিক সম্পর্ক তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। গাছকে আপনজনের মতো ভালোবাসতে পারলে গাছ কাটা বন্ধ হবে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে।”
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যা করে সেই গাছকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। এদিন ভাতাড়ের পাশাপাশি কামারপাড়াতেও একই ধরনের কর্মসূচি হয়। গাছের চারাকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার শপথ নেন অংশগ্রহণকারীরা। রাখি বন্ধনের আবেগকে কাজে লাগিয়ে এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেয়।
সর্বাধিক পাঠিত

শাড়ির আঁচলে অভিনব রাখি, শান্তিপুরের তাঁতশিল্পীর নজরকাড়া উদ্যোগ, যাবে প্রধানমন্ত্রী দপ্তরে 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভাতাড় থানায় রাখি বন্ধনে গাছের সঙ্গে বন্ধন, সবুজ রক্ষার বার্তা ‘সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড’এর

আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার