১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

মেমারির বিশিষ্ট সমাজসেবীর উদ্যোগে রাখিবন্ধন

নুর আহমেদ মেমারি: মেমারির বিশিষ্ট সমাজসেবী শ্রীমতি মায়া ধারার উদ্যোগে আজ রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ মেমারি নিউ মার্কেটের শ্রীমতি মায়া ধারার পরিবারের পক্ষ থেকে তাঁর স্বামী শ্যামল ধারা, পুত্র ……. এবং তিনি নিজে এই উৎসবে অংশগ্রহণ করেন। প্রায় তিনশত মানুষকে রাখি পরানো হয়। পথ চলতি মানুষ, সাধারন মানুষ, টোটোচালক সহ বাস যাত্রীদের রাখি পরিয়ে উৎসব পালন হয়। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের পর শ্রীমতী মায়া ধারা প্রথম রাখিটি স্থানীয় এক বিশিষ্ট ব্যক্তিত্ব তথা সমাজসেবী রামকৃষ্ণ বোসের হাতে বন্ধন করে আজকের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মায়াদেবী বলেন, ভাই ও বোনের বন্ধনের এই পবিত্র উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল। সকল ভাই-বোন সুস্থ থাকুন আন্তরিকভাবে এই প্রার্থনা করি।

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মেমারির বিশিষ্ট সমাজসেবীর উদ্যোগে রাখিবন্ধন

আপডেট : ২৯ অগাস্ট ২০২৬, শনিবার