২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ১০ ভাদ্র ১৪৩৩

একই দিনে ১০ নবজাতকের মৃত্যু, মালদা মেডিকেলে তলব স্বাস্থ্যভবনের রিপোর্ট

মালদা: একই দিনে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০ জন নবজাতকের মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যভবনের তরফে মেডিকেল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে একই দিনে এই ১০ শিশুর মৃত্যু হয়। ঘটনার কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষও।
মালদা মেডিকেল সূত্রে খবর, মৃত ১০ শিশুর মধ্যে মাত্র দু’জনের জন্ম হয়েছিল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বাকি আটজনকে আশঙ্কাজনক অবস্থায় অন্য সরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোম থেকে এখানে রেফার করা হয়েছিল। হাসপাতাল সূত্রের দাবি, ওই শিশুদের অধিকাংশেরই শ্বাসকষ্ট, জন্ডিস কিংবা হৃদ্‌যন্ত্রের সমস্যার মতো গুরুতর শারীরিক সমস্যা ছিল। মৃত্যুর পরিসংখ্যান নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের নজরদারি শুরু হয়েছে।
ঘটনা প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার প্রসেনজিৎ বর জানান, সম্প্রতি একদিনে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে তাঁদের মধ্যে মাত্র দু’জনের জন্ম মালদা মেডিকেলেই। বাকি আটজনকে সংকটজনক অবস্থায় বাইরে থেকে রেফার করা হয়েছিল।
প্রসেনজিৎ বর আরও জানান, ঘটনার বিষয়ে স্বাস্থ্যভবন থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। মেডিকেল কর্তৃপক্ষের তরফে প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে। শীঘ্রই বিস্তারিত পূর্ণাঙ্গ রিপোর্টও স্বাস্থ্যভবনে পাঠানো হবে বলে জানান তিনি।

২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে আতিথ্য দেবে ভারত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

একই দিনে ১০ নবজাতকের মৃত্যু, মালদা মেডিকেলে তলব স্বাস্থ্যভবনের রিপোর্ট

আপডেট : ২৭ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার