০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ, যুবককে কুপিয়ে খুনের অভিযোগ নদিয়ায়

নদিয়া: স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বানপুর গেদে মোড় এলাকায়। মৃতের নাম প্রদীপ দুর্লভ (প্রায় ৩৫)। তিনি পেশায় পরিযায়ী শ্রমিক ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রুজির টানে ভিনরাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন প্রদীপ। কয়েকদিন আগেই বাড়ি ফেরেন তিনি। অভিযোগ, স্থানীয়দের কাছ থেকে স্ত্রী ও জয়ন্ত পাল নামে এক যুবকের সম্পর্কের কথা জানতে পেরে বিষয়টি নিয়ে জয়ন্তর সঙ্গে কথা বলতে যান প্রদীপ।
মৃতের বাবা পরিতোষ দুর্লভের দাবি, বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে প্রথমে বচসা বাধে। এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে প্রদীপের উপর হামলা চালানো হয়। তাঁকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে এক স্থানীয় যুবকও আক্রান্ত হন।
রক্তাক্ত অবস্থায় প্রদীপকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তের মাকে আটক করেছে পুলিশ। সম্পর্কের অভিযোগই খুনের কারণ, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ, যুবককে কুপিয়ে খুনের অভিযোগ নদিয়ায়

আপডেট : ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার