০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

বিজেপি নেতার বাড়ির সামনে ফের ‘অন্ত্যেষ্টির’ সামগ্রী, নানুরে চাঞ্চল্য

  • নতুন গতি
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার
  • 118
কাজী আমীরুল, নানুর: বিজেপি নেতার বাড়ির সামনে সাদা থান, গাঁদা ফুলের মালা এবং হুমকি চিঠি রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নানুরের থুপসাড়া অঞ্চলের কুড়গ্রামে। বুধবার সকালে ঘটনাটি নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে একই গ্রামের বাসিন্দা বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও সাদা থান-সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রাখার অভিযোগ উঠেছিল। এবার একইভাবে তাঁর কাকা তথা বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক গোরাচাঁদ মণ্ডলের বাড়ির সামনেও ওই সামগ্রী রাখার অভিযোগ উঠেছে।
গোরাচাঁদের দাবি, বুধবার সকালে বাড়ির বাইরে বেরিয়ে পাঁচিলের উপর সাদা থান, ফুলের মালা ও একটি চিঠি দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পরিবার ও এলাকায়।
গোরাচাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ প্রকাশ্যে আসেনি। রামকৃষ্ণ মণ্ডলের দাবি, ‘‘অযথা আতঙ্ক ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতেই এই ঘটনা ঘটানো হয়েছে।’’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি নেতার বাড়ির সামনে ফের ‘অন্ত্যেষ্টির’ সামগ্রী, নানুরে চাঞ্চল্য

আপডেট : ১৩ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার