০৬ জুলাই ২০২৬, সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩
০৬ জুলাই ২০২৬, সোমবার, ২১ আষাঢ় ১৪৩৩

বালোচ লিবারেশন আর্মির আত্মাঘাতী আক্রমনে পাকিস্তানে মৃত্যু ৩০ জনের

নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত বালোচ লিবারেশন আর্মি (BLA) পাকিস্তানের বালোচিস্তানের গ্বদর জেলার একটি পাকিস্তান কোস্ট গার্ডের শিবিরে আত্মঘাতী বোমা হামলার ঘটনার দায় স্বীকার করেছে। সংগঠনটির দাবি, এই হামলায় ৩০ জনেরও বেশি আধাসামরিক বাহিনীর সদস্য নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এক বিবৃতিতে BLA জানায়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি জিওয়ানির পানওয়ান কোস্ট গার্ড ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায়। সংগঠনটি জানিয়েছে, এটি ছিল একটি সুইসাইড ভেহিকল-বোর্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ( Suicide Vehicle-Borne Improvised Explosive Device (SVBIED) হামলা, যা একটি সমন্বিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়।

দ্য বালোচিস্তান পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, BLA-র মুখপাত্র জিয়ান্দ বালোচ এক সরকারি বিবৃতিতে বলেন, ‘‘এই শক্তিশালী বিস্ফোরণের ফলে কোস্ট গার্ডের সুরক্ষিত শিবিরটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘হামলার পরপরই আমাদের সংগঠনের অগ্রবর্তী ইউনিট ‘ফতেহ স্কোয়াড’ দ্রুত ও সুসংগঠিতভাবে এগিয়ে গিয়ে ধ্বংসপ্রাপ্ত শিবিরটিতে চারদিক থেকে আক্রমণ চালায়।’’ হামলার দায় স্বীকার করে BLA দাবি করেছে, বিস্ফোরণে শিবিরটি ‘‘সম্পূর্ণভাবে ধ্বংস’’ হয়ে গিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর অনেকেরই হতাহতের ঘটনা ঘটেছে।

সর্বাধিক পাঠিত

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ছিল না বিদ্যুৎ সংযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বালোচ লিবারেশন আর্মির আত্মাঘাতী আক্রমনে পাকিস্তানে মৃত্যু ৩০ জনের

আপডেট : ৫ জুলাই ২০২৬, রবিবার