০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩
০৪ জুলাই ২০২৬, শনিবার, ১৯ আষাঢ় ১৪৩৩

মমতার বাড়িতে জয়া বচ্চন, নানা দিক থেকে নানা প্রশ্ন

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার মমতার সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে আসেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য জয়া বচ্চন। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে একই গাড়িতে কালীঘাটে যান সাংসদ। তাঁকে বাড়িতে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পরও হার মানতে নারাজ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তিনি ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। এনিয়ে আদালতে মামলাও চলছে। মমতার এই অভিযোগকে সমর্থন করেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও। রাজ্যের বিধানসভা ভোটের ফলপ্রকাশের কয়েকদিন পর কলকাতায় এসে কালীঘাটের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করেছিলেন অখিলেশ যাদব।

তার কিছুদিন পর অবশ্য সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা কিরণময় নন্দ মমতার সমালোচনাই করেছিলেন। তাঁর মতে, ”মানুষ মমতাকে চায়নি, তাই তিনি হেরেছেন।” এমন অবস্থায় আচমকা সপা সাংসদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন ডেরেক ও ব্রায়ানের গাড়িতেই কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন জয়া বচ্চন। প্রায় এক ঘণ্টার বেশি সময় ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়া বচ্চনের দীর্ঘ দিনের সম্পর্ক। এদিন দীর্ঘ সময় তাদের মধ্যে কথা হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও কথা হয় দুই নেত্রীর মধ্যে।

কোন কারণে কমিশন ঋতব্রতদের সঙ্গে আলোচনায় বসলেন? প্রশ্ন তুলেছেন সৌগত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মমতার বাড়িতে জয়া বচ্চন, নানা দিক থেকে নানা প্রশ্ন

আপডেট : ৩ জুলাই ২০২৬, শুক্রবার