০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

খান আরশাদ, বীরভূম:

বীরভূমের দুবরাজপুরে জাল লটারি চক্রের বড়সড় পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রচুর সংখ্যক জাল লটারির টিকিটসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম আজমত আলী।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দুবরাজপুর পাওয়ার হাউস মোড়ে দুবরাজপুর থানার পুলিশ একটি বাস থেকে পেটি পেটি লটারি টিকিট নামানোর সময় ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ জাল লটারি টিকিটগুলি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল।
উদ্ধার হওয়া ওই সব লটারির টিকিটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা হতে পারে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য জেলায় এর আগেও বেশ কয়েকবার জাল লটারি টিকিট উদ্ধার করেছে পুলিশ। এই চক্রের পিছনে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত করছে পুলিশ।

জগৎবল্লভপুরে কংগ্রেসের বিডিও অভিযান, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ২২ জুন ২০২৬, সোমবার