০৮ জুন ২০২৬, সোমবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
০৮ জুন ২০২৬, সোমবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুজাপুরের মাটিতে প্রথমবার বিশেষজ্ঞ চক্ষু পরিষেবা, উপকৃত হবেন হাজারো মানুষ

সুজাপুরে চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত, উপস্থিত কলকাতার বিশিষ্ট চিকিৎসকরা

মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: গ্রামীণ এলাকার মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মালদার আলবিয়া মেডিকেল সেন্টারের উদ্যোগে আধুনিক চক্ষু চিকিৎসা পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হলো। দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসার জন্য কলকাতা বা জেলা সদর হাসপাতালে ছুটতে হতো এলাকার বাসিন্দাদের। এবার সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয় মানুষ।

নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে নিয়মিত চক্ষু পরীক্ষা, দৃষ্টিশক্তি নির্ণয়, ছানি রোগের চিকিৎসা, লেন্স সংক্রান্ত পরামর্শ এবং বিভিন্ন চক্ষু রোগের বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান করা হবে। বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্য মহলের একাংশ।

এই চক্ষু পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন কলকাতার একাধিক বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ। তাঁদের মধ্যে রয়েছেন ডাঃ দিয়া ধাম (MS Ophthalmology, Cataract ও Phaco Eye Surgeon), ডাঃ গোলাম মর্তুজা (RIO Medical College Kolkata), ডাঃ সব্যসাচী দত্ত (Ophthalmologist, RIO Kolkata) এবং ডাঃ রামানুজ কুমার সিং (Regional Institute of Ophthalmology, Kolkata)। এছাড়াও প্রশিক্ষিত অপ্টোমেট্রিস্টদের মাধ্যমে চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্যোক্তাদের দাবি, আধুনিক চিকিৎসা পরিকাঠামো এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুলভ ও মানসম্পন্ন চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতে ছানি অপারেশনসহ আরও উন্নত পরিষেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ শুধু একটি চিকিৎসা পরিষেবার সূচনা নয়, বরং প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসুরক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। ফলে এখন থেকে চোখের সমস্যার চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না, বাড়ির কাছেই মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও পরিষেবা।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সুজাপুরের মাটিতে প্রথমবার বিশেষজ্ঞ চক্ষু পরিষেবা, উপকৃত হবেন হাজারো মানুষ

আপডেট : ৭ জুন ২০২৬, রবিবার