২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৩ দিন পালিয়ে অবশেষে পুরী থেকে গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল

আনজুম মুনির: সে এক পেল্লায় বাড়ি। বাড়ি বললে ভুল হবে। সে যেন প্রাসাদ। তৃণমূলের বিধায়ক হবার পরে তাঁর সম্পত্তির পরিমান বেড়েই চলেছে। কিন্তু এটা যাঁর বাড়ি, সেই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ছিলেন বেপাত্তা। খোঁজ চলছিল তাঁর। অবশেষে পুরী থেকে গ্রেফতার করা হল তাঁকে।

বিধানসভা ভোটের পর একটি বিজয় মিছিল বা প্রকাশ্য সভা থেকে তিনি বিরোধীদের (বিশেষত বিজেপি নেতাদের) উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, এলাকার বিজেপি কর্মীদের বাড়িঘর এবং সম্পত্তি জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন। এমনকী, যাঁরা বিজেপিকে ভোট দিয়েছেন বা বিজেপির হয়ে কাজ করেছেন, তাঁদের বিষ্ণুপুর এলাকায় থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। তারপর অভিযোগ দায়ের হয় থানায়। কিন্তু খোঁজ পাওয়া যায়নি তাঁর।

দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন অভিযুক্ত। এরপর আজ অর্থাৎ বুধবার পুরীর হোটেল ‘ব্লু লিলি’ থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা যাচ্ছে, পুরীতে প্রায় ১৩ দিন লুকিয়ে ছিলেন তিনি। একটি হোটেল নয়, একাধিক হোটেলে তিনি ছিলেন। সর্বশেষে তাঁর লোকেশন ট্র্যাক করে বেঙ্গল STF গ্রেফতার করেছে তাঁকে। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে তাঁকে। তবে শুধু দিলীপ একা নয়, একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলেকেও। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, কীভাবে তিনি এই সম্পত্তি করলেন, কোথা থেকে এত সম্পত্তি তাঁর হল, কেন তিনি এই উস্কানিমূলক মন্তব্য করলেন সবটাই তদন্ত করা হবে।

অনুব্রতর নিচুপট্টির বাড়িতে নেই কোনো নিরাপত্তারক্ষি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

১৩ দিন পালিয়ে অবশেষে পুরী থেকে গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল

আপডেট : ২৭ মে ২০২৬, বুধবার