১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মমতার প্রবল ক্ষোভ উগড়ে পড়লো ফিরহাদের উপর 

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কলকাতার অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি কলকাতা কর্পোরেশনে মেয়রকে চ্যালেঞ্জ করেন, কি করে এটা নতুন সরকার করে? তিলজলার যে বাড়িটিতে বুলডোজার চালানো নিয়ে বিতর্ক হয়েছে, সেই নির্মাণটি কিভাবে মেয়র এবং মেয়র পারিষদদের বৈঠকের সিদ্ধান্ত ছাড়া এভাবে ভাঙার কাজ হল, তা নিয়ে রীতিমতো জবাব চান তিনি। কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হল, সে নিয়েও তিনি রীতিমত বিরক্তি প্রকাশ করেন পুরসভার কাজের উপরে।

মেয়র ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর চেষ্টা করেন, শহরের বুকে কোথাও আগুন লাগলে বা বেআইনি নির্মাণ তৈরি হলে, কলকাতা পুরসভার কমিশনারের কাছে সেই ক্ষমতা রয়েছে, ওই নির্মাণটিকে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়ার। সে ক্ষেত্রে মেয়র পারিষদ বা মেয়রের সিদ্ধান্ত অপ্রয়োজন। যদিও তার পরেও তৃণমূল সুপ্রিমো নিজের বক্তব্য অনড় ছিলেন বলে সূত্রের খবর।

এরপরই বৈঠক সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভার আইন বিভাগের কাজের উপরেও তিনি অসন্তোষ প্রকাশ করেন। সূত্রের খবর, এরপরই দলের এক সাংসদের আইনজীবী পুত্রকে পুরসভার আইনজীবী হিসেবে নিয়োগ করতে নির্দেশ দেন। তবে একইসঙ্গে কলকাতা পুরসভার কাজের ক্ষেত্রেও ঘাটতি হচ্ছে বলে তৃণমূল সুপ্রিমোর কাছে খবর এসেছে।

তৃণমূল রাজনীতির সঙ্গে কি কাকলি আর মানাতে পারছেন না?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মমতার প্রবল ক্ষোভ উগড়ে পড়লো ফিরহাদের উপর 

আপডেট : ১৯ মে ২০২৬, মঙ্গলবার