১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র শুভেন্দুর

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর কাণ্ড ফের খুলে দিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওপেন ছাড়পত্র দিয়েছে ইডিকে, যা করার সাহস প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখাননি। তদন্তে জানা যায়, সন্দীপ ঘোষের সময়কালে বিভিন্ন টেন্ডার দুর্নীতির পাশাপাশি হাসপাতালের ভিতরে বেআইনি পার্কিং, নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।

তাঁর অভিযোগ, পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সন্দীপের বিরুদ্ধে বিচার শুরুর অনুমতি দেওয়া হচ্ছিল না। অবশেষ সেই অনুমতি দিল শুভেন্দুর গেরুয়া সরকার। আরজি করে চিকিৎসক পড়ুয়া খুন ও ধর্ষণের ঘটনায় তৎকালীন সুপার সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের তদন্ত ঠিক মতো হয়নি বলে দাবি। এমনকী, তদন্তের জন্য ইডিকেও অনুমতি দেয়নি মমতার সরকার বলেও দাবি। অবশেষে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় এজেন্সিকে সেই তদন্ত করার ছাড়পত্র দিয়েছেন। ফলে এবার আর ইডির কোনও বাধা থাকল না সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালিয়ে নিয়ে যেতে।

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারিও বিচার ভবনে আরজি কর হাসপাতালের দুর্নীতি মামলার শুনানিতে চার্জশিট পেশ করে ইডি জানিয়েছিল পরবর্তী বিচারপ্রক্রিয়া শুরু করা যাচ্ছে না শুধুমাত্র অনুমতি না মেলার কারণে। তৎকালীন সরকারের স্বাস্থ্য দফতর সেই অনুমোদন দেয়নি। সূত্রের খবর, চার্জশিটে নাম ছিল সন্দীপ সহ আরও একাধিকের। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের সূত্র ধরেই উঠে এসেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও।

তৃণমূল রাজনীতির সঙ্গে কি কাকলি আর মানাতে পারছেন না?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র শুভেন্দুর

আপডেট : ১৯ মে ২০২৬, মঙ্গলবার