শেখ সিরাজ : ১৩ ই ফেব্রুয়ারি জুম্মা বার, হাওড়া জেলার বাউরিয়া থানার খাস খামার মন্ডলপাড়ায় মদিনা মসজিদ যথাযথ ইসলামিক ধর্মীয় তেলোয়াতে পাক কলেমার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন হাফেজ নুর উদ্দিন সাহেব। খাসখামার নবনির্মিত মদিনা মসজিদের পাথর ফলক উন্মোচন করেন হাফেজ কারী মাওলানা মুফতি মোহাম্মদ আহসানুল্লাহ সাহেব।(সায়খুলা হাদিস ফুরফুরা ফাতেহিয়া দারুল হাদিস মাদ্রাসা) খাস খামার মদিনা মসজিদের দ্বার উদঘাটন করেন আওলাদে মোজাদ্দেদে জামান ছোট হুজুর কিবলা (রহমাতুল্লাহ) পৌত্র আলহাজ্ব কারী, পীর মোহাম্মদ ইসমাইল সিদ্দিকী সাহেবের ছোট সাহেবজাদা আল হজ ্ব মাওলানা মোহাম্মদ হুজায়ফা সিদ্দিকী আল কোরাইশী। হাওড়ার নবনির্মিত খাসখামার মদিনা মসজিদের প্রতিষ্ঠাতা সদস্য ও সম্পাদক শামসুদ্দিন আমেদ এবং মোতাওয়ালী ডাক্তার মেহেবুব আলমের আন্তরিক প্রচেষ্টায় ও গ্রামের উৎসাহী যুবক শেখ হাফিজুল, শেখ দাফিয়ার, ইসলাম লস্কর, মেহেদী হাসান রবি, শেখ হাসিবুর প্রমুখ ব্যক্তির পরিশ্রমে এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের সহযোগিতা ছাড়াও অনেক ইসলাম দরদী মুমিন ব্যক্তির মুক্ত হস্তে দানেই গড়ে উঠেছে খাস খামারের ঐতিহ্য সুরম্য মদিনা মসজিদ। কমিটির পক্ষ থেকে সেক শামসুদ্দিন আহমেদ জানান, এই মসজিদ সাবান মাসের পবিত্র জুম্মা বারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও এখনো অনেক কাজ বাকি আছে। যদি কোন সহৃদয় মুমিন ভাই সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে মসজিদের অসমাপ্ত কাজ শেষ করা যাবে। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আমীর সরদার, আব্দুল মালিক মল্লিক সহ আরো অনেকে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথিরা ধর্মনিরপেক্ষতা ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ইসলামের আদর্শকে সামনে রেখে ইসলাম প্রচারের কথা বেশি করে তুলে ধরেন।
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
BREAKING :
হাওড়ার খাস খামারে মদিনা মসজিদের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন
-
নতুন গতি - আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার
- 20
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder













