২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩
২২ জুন ২০২৬, সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩

সাতসকালে বোলপুর-শ্রীনিকেতন রোডে দুর্ঘটনা, মৃত ১

খান আরশাদ, বীরভূম:

রবিবার সাতসকালে বোলপুর থানার অন্তর্গত বোলপুর-শ্রীনিকেতন রোডের শ্রীনিকেতন মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় মৃত এক যুবক।

জানা গিয়েছে, এক যুবক বাইকে করে জামবুনির দিক থেকে শ্রীনিকেতনের দিকে যাচ্ছিলেন। শ্রীনিকেতন মোড়ে ঢোকার আগেই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরবাইকে সজোরে ধাক্কা মারলে ছিটকে পড়ে ওই বাইক আরোহী। ঘটনাস্থলেই মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে একটি টোটোর সঙ্গে ধাক্কা লাগে এবং তারপর একটি লরি তাকে পিষে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য দেহ বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ রাস্তা খারাপ এবং দ্রুতগতিতে বাইক ও গাড়ি চলাচলের ফলেই দুর্ঘটনা ঘটছে।

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সাতসকালে বোলপুর-শ্রীনিকেতন রোডে দুর্ঘটনা, মৃত ১

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, রবিবার