২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

অবলম্বনের মানবিক প্রয়াস

নিজস্ব প্রতিনিধি: হরিপাল নৈটির আওয়ার অবলম্বনের উদ্যোগে একটি মানবিক প্রয়াস, শারদীয়া উৎসব উপলক্ষ্যে,গরিব দুঃস্থ মানুষদের খাদ্যদ্রব্য বিতরণ এবং এম.পি বিড়লা চক্ষু হসপিটালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবির ও আই.আই এম.সি সোনারপুরের সহযোগিতায় স্বাস্থ্য শিবির হয়ে গেল ২০শে সেপ্টেম্বর নৈটি হলিডে লজ প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্বোধন করেন হরিপালের বিধায়ক ডা: করবী মান্না। তিনি অবলম্বনের অসাম্প্রদায়িক প্রয়াসকে অভিনন্দন জানান। এছাড়া অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, সাংবাদিক নৌশাদ মল্লিক,স্থানীয় পঞ্চায়েত প্রধান লক্ষ্মী বেসরা, উপপ্রধান প্রদীপ দলুই, লেখক জয়নারায়ণ সরকার, ডা: হানিফ, আই.আই.এম সির অন্যতম কর্ণধার ইকবাল হোসেন, শিক্ষিকা রুম্পা সামন্ত প্রমুখ। স্বাগত ভাষণ দেন অবলম্বনের সম্পাদক শেখ মুজিবর রহমান , ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি আবদুল গফফার।
উল্লেখ্য, এদিন ইতালির দুই তরুণ ডাক্তার সচেতনতা শিবিরে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তুষার শুভ্র ঘোষ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অবলম্বনের মানবিক প্রয়াস

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার