২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

হেমপ্রভা শিল্প-সাহিত্য সংস্কৃতি সম্মাননা পেলেন সেখ মাবুদ আলী

  • নতুন গতি
  • আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • 8

সেখ আব্দুল আজিম, ডানকুনি : পরিবেশ রক্ষায় দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সবুজ সৈনিক সেখ মাবুদ আলী-কে আন্তর্জাতিক ‘হেমপ্রভা শিল্প-সাহিত্য সংস্কৃতি সম্মাননা – ২০২৪’ প্রদান করলো বন্দ্যোপাধ্যায় সাংস্কৃতিক পরিষদ। সমাজসেবা বিভাগে এই বিশেষ সম্মাননায় তাঁকে মানপত্র, স্মারক এবং সাম্মানিক প্রদান করা হয়।

সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড প্রতি বছর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ২০,০০০-এরও বেশি গাছ রোপণ করে। বিশেষ করে বিলুপ্তপ্রায় গাছ সংরক্ষণে তাঁদের উদ্যোগ প্রশংসনীয়। সম্প্রতি ডানকুনিতে ৪০টি লাল চন্দন গাছ রোপণ করা হয় এবং সেই গাছগুলোর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় ক্লাবের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নিয়েছেন সেখ মাবুদ আলী।
সম্মাননা গ্রহণ করে সেখ মাবুদ আলী বলেন, “এই পুরস্কার শুধু আমার একার নয়, সবার। পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমি আশা করি, ভবিষ্যতে আরও অনেকে এই কাজে এগিয়ে আসবেন।”পরিবেশ সংরক্ষণে তাঁর এই নিরলস প্রচেষ্টা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
সেখ মাবুদ আলী ছাড়াও ‘হেমপ্রভা শিল্প -সাহিত্য – সংস্কৃতি সম্মাননা- ২০২৪’ পেয়েছেন কথা সাহিত্যে শ্রী পার্থ ভট্টাচার্য (ভারত), কবিতায় ক্রিশ্চিয়ান রোমেরো দিয়াজ (চিলি) ও শ্রী সন্তোষ কুমার পোখারেল (নেপাল), এবং সঙ্গীতে শ্রীমতি সুকৃতি লাটু (ভারত)।
গত ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার, কলকাতার বজ বজে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজ বজ পৌরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক দীপক বন্দ্যোপাধ্যায়, সভাপতি বিমলেন্দু বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কবি ও লেখক সুধাংশুরঞ্জন সাহা, রেখা রায়, নমিতা দাশ, প্রদীপ গুপ্ত, সুবীর রঞ্জন দত্ত, ব্রজেন্দ্রনাথ ধর, দীপক মান্না, মৌসুমী সরকার, পৌরমাতা স্নিগ্ধা মাইতি সহ সংস্কৃতি জগতের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হেমপ্রভা শিল্প-সাহিত্য সংস্কৃতি সম্মাননা পেলেন সেখ মাবুদ আলী

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার