নূর আহমেদ : মেমারি, ৪ অক্টোবর, ঈশ্বর ভারতী দাঁ স্মৃতি মঞ্চ নামাঙ্কিত মঞ্চ যাদের আর্থিক আনুকুল্যে মঞ্চটি তৈরি হয়েছে তারা হলেন প্রবাসী বাঙালি ডাঃ বুদ্ধদেব দাঁ ও তার দিদি সোনালী সামন্ত। সেই মঞ্চে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী অনুষ্ঠান। সম্ভাষণ ও প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় শ্রী অরুণ কুমার মন্ডল, অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এই স্কুলেরই ভার প্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দ্রা চ্যাটার্জী। অতিথি বরণ স্বাগত ভাষণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রীদের পুরস্কার প্রদান, নৃত্য নাটিকা আলোর পথযাত্রী, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে এতটি নাটক মঞ্চস্থ হয় টেনিদা। মঞ্চে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, শ্রী ভজন ঘোষ, বিদ্যালয় পরিদর্শক মেমারি চক্র। স্কুল পরিচালন কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত প্রমুখ।
তৃতীয় দিন বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উত্তরণ। নানান নৃত্য গান সমবেত সংগীত শেষে নাটক রবীন্দ্রনাথের শাপমোচন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি সুপ্রিয় সামন্ত , প্রধান শিক্ষিকা চন্দ্র চ্যাটার্জী ও অন্যান্য শিক্ষিকা, প্রাক্তণ ছাত্রী ও বর্তমান ছাত্রীরা। সকলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে ছাত্রীদের সামনে ৭৫ বছর অতিক্রান্ত রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয় এর অতীতের ইতিহাস উল্লেখ করে তাদের প্রকৃত মানুষ হওয়ার উপদেশ দেন। সমগ্র অনুষ্ঠানটি অক্লান্ত পরিশ্রম করে পরিচালনা করেন অদিতি রায় ও মৌসুমী সরকার এবং অন্যান্য শিক্ষিকারা সহযোগিতা করেছেন।

নতুন গতি 





















