২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ডাম্পারের ধাক্কায় ভাঙলো শিশুদের পার্কের দেওয়াল মেমারিতে

নূর আহমেদ, মেমারি : ২৯জুন,শনিবার সকাল ৯ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি মায়েরকোল পাড়ায় কলতান পার্কের দেওয়ালে ধাক্কা মারে একটি দ্রুতগামী ডাম্পার। কলতান পার্কের দেওয়ালটির একাংশ ভেঙে পড়ে ও অন্য অংশটি সম্পূর্ণ হেলে যায়। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানা যায়, মেমারি হাসপাতাল মোড় থেকে একটি দ্রুতগামী ডাম্পার আসছিল, একই দিক থেকে  একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ডাম্পারটিকে ওভারটেক করার সময় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে কলতান পার্কের দেওয়ালে ধাক্কা মারে। সেইসময় এক পথচারী রাস্তা পাড় হচ্ছিলেন, তিনিও ছুটে রাস্তার ওপাড়ে চলে যান। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় পথচারী। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই নিয়ে তিনবার একই জায়গায় এই দুর্ঘটনা ঘটলো। এখানেই আছে একটি বাচ্চাদের বেসরকারী স্কুল। এমনকি কয়েকটি বেসরকারী স্কুল বাসের বাসস্টপ এটি। ছাত্রছাত্রীরা বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে। তাদের দাবী রাস্তার এই জায়গায় স্পীড ব্রেকার কিংবা হাম্পার করা হোক।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ডাম্পারের ধাক্কায় ভাঙলো শিশুদের পার্কের দেওয়াল মেমারিতে

আপডেট : ২৯ জুন ২০২৪, শনিবার