সেখ সামসুদ্দিন, ১০ জুনঃ ব্লকের বিজয় মিছিলে যোগ দিয়ে সকলের সঙ্গে পা মেলালেন নব নির্বাচিত সাংসদ ডা শর্মিলা সরকার। তাঁকে কাছে পেয়েই তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা আবির মাখিয়ে, মালা পরিয়ে বরণ করে নেন। তাঁর সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি এবং যুব সভাপতি ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। ব্যান্ড বাজনা, ব্যঞ্জন সহযোগে হালারা বিপত্তারিনী তলা থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত হয় মিছিল। মিছিলে ব্লক সভাপতি মেহেমুদ খান, বিধায়ক অলোক কুমার মাঝি, যুব সভাপতি ভূতনাথ মালিক সহ সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান,উপ প্রধান সহ অন্যান্যরা সকলেই পা মেলান। এই রেকর্ড ভোট জেতার সেলিব্রেশন চলে বিজয় মিছিলে। ব্লক সভাপতি মেহেমুদ খান বলেন এই জয় মা মাটি মানুষের জয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যাযের জয়।জামালপুরের সকল মানুষ দু হাত তুলে আশীর্বাদ করেছেন বলে এই রেকর্ড ভোটে জিততে পেরেছেন ডাঃ শর্মিলা সরকার। নব নির্বাচিত সাংসদ জামালপুরের সকল মানুষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেই উনয়নের কাজ করে যাবেন বলে জানান।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


















