২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে “কোরআন মানবতার জ্যোতি” শীর্ষক আলোচনা সভা ও অনূদিত কোরআন বিতরণ।

নিজস্ব সংবাদদাতা : আল কোরআন একাডেমী লন্ডন ও দ্য কুরআন স্টাডি সার্কেলের উদোগে ও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর সহযোগিতায় ও ব্যাবস্থাপনায় পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের বাংলা অনুবাদকৃত বিতরন করা হলো। বোলপুরের শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্ব ধর্ম সম্প্রদায়ের ৪৫৩ জন মানুষের হাতে পবিত্র কোরআন মাজিদের বাংলা ও ইংরেজী ভার্সন তুলে দেওয়া হয় এবং ইসলাম পরিচয় ও হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী আলহাজ্ব মুহম্মদ শাহ আলম। তিনি এদিন কোরআনের বিধানমতে মা বাবার সেবা ও হক নিয়ে তার বক্তব্যে তুলে ধরেন। তিনি আক্ষেপ করে এও বলেন, আমাদের অনেক ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে অথচ খ্রীষ্টান সম্প্রদায় তারা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ অনান্য সেবামূলক কাজে ব্যাবহার করছে। অন্যদিকে শিক্ষা প্রসারে মক্তবের প্রয়োজনীয়তা নিয়েও ব্যাখা করেন বিস্তারিত ভাবে।

উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক তথা দ্যা কোরআন স্টাডী সার্কেলের মুহাম্মদ রাকিব হক,তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, কোরআন মহান আল্লাহর সকল মানুষের জন্য নাজিল করেছেন,যে মানুষ পড়বে এবং মান্য করবে সেই সফলকাম হবে। তাই সকলের উচিত বেশি বেশি করে কোরআন মানুষের কাছে পৌঁছেনোর ব্যবস্থা করতে হবে।”
আরো উপস্থিত ছিলেন সেফালী মেমোরিয়াল ফাউন্ডেশনের সেক্রেটারী সমাজকর্মী সফিউল আলম মন্ডল, স্বামী ব্রহ্মানন্দ গিরি,নঈমুর রহমান সহ অনান্য বিশিষ্ট ব্যাক্তিরা। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পীট বলেন, মানব সেবাই বড় সেবা। মানব ধর্ম হলো সব থেকে বড় ধর্ম। আমরা কেউ কেউ নিজেদের বড় করতে ধর্মের থেকে নিজেকে বেশী বড় করে জাহির করি। আমাদের বিবেক জ্ঞান কাজে লাগানো দরকার। তিনি তার হাসপাতালে আগত রোগীর পরিবারের সদস্যদের জন্য নামাজ পড়ার ব্যাবস্থা করতে একটি মসজিদ নির্মানের কথাও ভাবছেন বলে জানান। এদিন বাংলাদেশের একটি ভিডিও- ক্লিপিংস দেখানো হয়। যেখানে একটি সরকারী অনুষ্ঠানে কোরান, গীতা, বাইবেল, ত্রিপিটক সব ধর্ম গ্রন্থ পাঠ করা হয়। যেখানে সব ধর্মের মানুষদের সম্মিলিত অংশগ্রহণ দেখা যায়। যা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার বলে মন্তব্য করেন মলয় পীট মহাশয়। কোরআনের মধ্যে কি রয়েছে তার বিস্তারিত ব্যাখা করেন মৌলনা জাকির হোসেন। এদিন উপস্থিত বিশিষ্ট ব্যাক্তি থেকে সকলকেই কোরান শরীফের বাংলা ও ইংরেজী ভার্সন তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের নার্সিং ও ডাক্তারী বিভাগের ছাত্র-ছাত্রীরা সহ অনেকে ডাক্তার।

লটারির নামে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে “কোরআন মানবতার জ্যোতি” শীর্ষক আলোচনা সভা ও অনূদিত কোরআন বিতরণ।

আপডেট : ৬ জুন ২০২৪, বৃহস্পতিবার