নিজস্ব সংবাদদাতা : বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার হাড়োয়া রোড রেলস্টেশন সংলগ্ন এলাকায় সচেতনতা মূলক এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে ফ্রন্টপেজ পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা। গাছ বাঁচাও, জীবন বাঁচাও স্লোগান ও সবুজ বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে নানা প্লাকার হাতে নিয়ে ছাত্রছাত্রীরা এলাকা পরিদর্শন করে। বৃক্ষরোপণ করার জন্য এলাকাবাসীদের কাছে আবেদন জানিয়ে এলাকায় ছাত্রছাত্রীরা প্রচার করে। ফ্রন্টপেজ এডুকেশনাল গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান, ফ্রন্টপেজ পাবলিক স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রানী দাস সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে মিছিলে পা মেলান।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
বিশ্ব পরিবেশ দিবসে ফ্রন্টপেজ পাবলিক স্কুলের বর্ণাঢ্য শোভাযাত্রা
-
নতুন গতি - আপডেট : ৫ জুন ২০২৪, বুধবার
- 11
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















