নুরউদ্দিন : শিয়ালদহ : প্রকৃত উন্নতি ধোরে রাখা কার সাধ্য আছে!-কলম ধরো। গত বুধবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একরাশ উজ্জ্বলতমো ব্যক্তিত্তের উপস্থিতিতে”বেঙ্গল মিডিয়া ক্লাব ” আরো প্রাণবন্ত হোলো। এই প্রানময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। এই অনুষ্ঠানে যুক্ত ছিলো সোশ্যাল মিডিয়া সহ কিছু প্রত্রিকার সাংবাদিক,
যে সকল সাংবাদিক সোশ্যাল মিডিয়া তে কাজ করে কিন্ত কোনো কার্ড নেই এমন অজস্র মানুষের পাশে চিরো তরে থাকার প্রতিশ্রুতি বদ্ধ হলো বেঙ্গল মিডিয়া ক্লাব ।
সন্মানীয় সাংবাদিকরা কাজ করার পথে কোনো বিপদে কিম্বা সমস্যাই পড়লে বেঙ্গল মিডিয়া ক্লাব পাশে থাকবে শুধু তাই নয়, সমস্যার সমাধান করার প্রচেষ্টা কোরবে। এমনকি দুর্ঘটনা বীমা সহ আরো অনেক সুবিধা দেবে এই সংগঠন।
এই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয় অনেক বিশিষ্ট সাংবাদিকদের,উপস্থিত ছিলেন উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগণ।
বিশিষ্ট আইন জীবী এবং বেঙ্গল মিডিয়া ক্লাবের প্রেসিডেন্ট সন্মানীয় তীর্থঙ্কর মুখার্জি প্রতিশ্রুতি দেন,- কার্য ক্ষেত্রে কোনো সাংবাদিক ভাই – বোন যদি কোনো অসুবিধার সম্মুখীন, বা সমস্যা, বা সামাজিক সমস্যার সম্মুখীন হন,- তিনি নিজে পাশে দাঁড়াবেন। প্রতিবাদী কলম বা সংবাদ লেখনী কলম কোনো দিন যেন বন্ধ না হয় তারই কথা তিনি উচ্চসরেই বলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাওসার আলী (সেক্রেটারি ), গৌরী শঙ্কর দাস, কৌস্তভ মজুমদার। সাথে উপস্থিত ছিলেন সুপ্রতিষ্টিতি অভিনেত্রী – পারমিতা ব্যানার্জী, অরুন চক্রবর্তী, দিব্যেন্দু ঘোষ , রুহুল আমিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভয়েস ওভার আর্টিস্ট -লেখিকা -সাংবাদিক সুনন্দা বিশ্বাস, গোপাল বিশ্বাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস, সানোয়ার হুসেন, আশীষ বসাক,অনুপল বিশ্বাস,রবিন দত্ত প্রমুখ। বলাই বাহুল্য সত্যিই এক উজ্জ্বল আলোর পরিবার”বেঙ্গল মিডিয়া ক্লাব।
২৮ জুন ২০২৬, রবিবার, ১৩ আষাঢ় ১৪৩৩
BREAKING :
কোনো সাংবাদিক তার কর্মকান্ডে অযথা কোনো বিপদে পড়লে ,- পাশে আছে “বেঙ্গল মিডিয়া ক্লাব”
-
নতুন গতি - আপডেট : ১৭ মে ২০২৪, শুক্রবার
- 18
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















