আজিজুর রহমান,গলসি : গলসির ভাসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের। মৃত চালকের নাম দ্বারিকা প্রসাদ যাদব। বয়স আনুমানিক ৪৮ বছর। তিনি কোলকাতার বাসিন্দা। ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানান, এদিন দুপুর বারোটা নাগাদ একটি ডাম্পার ১৯ নম্বর জাতীয় বর্ধমান থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল। ভাসাপুর কাটিং এর কাছে ডাম্পারটি আচমকা ব্রেক কষে ডানদিকে টার্ন নিতে গেলে পিছনে থাকা ম্যাটাডোর গাড়ির চালক নিয়ন্ত্রণ হারায়। এরপরই ডাম্পারের পিছনে ধাক্কা মারে ম্যাটাডোরটি। সজোরে ধাক্কা লাগায় গাড়িটি রাস্তার বামদিকে ঘুরে গার্ড ওয়ালে সেঁটে যায়। ঘটনার জেরে বিপদজনক ভাবে গাড়ির কেবিনের ভিতরে আটকে যায় চালক। ওই সময় জাতীয় সড়কে একদল যুবক ঘুরতে বেড়িয়েছিলেন। দুর্ঘটনাগ্রস্থ চালককে বাঁচাতে ঝাঁপিয়ে পরে তারা। কেবিনে দড়ি বেঁধে উদ্ধার করে চালককে। পুলিশ তাকে স্থানীয় পুরসা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার জন্য অবরুদ্ধ হয়ে যায় ১৯ নম্বর জাতীয় সড়ক। কিছুক্ষনের মধ্যেই পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ঘাতক ডাম্পার সহ চালককে আটক করেছে গলসি থানা।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















