১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩
১৮ জুলাই ২০২৬, শনিবার, ২ শ্রাবণ ১৪৩৩

এবারে মথুরাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পায়ে হাঁটার উপদেশ দিলেন বিজেপি প্রার্থী অশোক পুর্কায়েত

নিজস্ব সংবাদদাতা : মন্দির বাজার: সোমবার দিন সকাল দশটা থেকে মন্দিরবাজার কেশবেশ্বর শিব মন্দিরে পূজা দিয়ে জনসংযোগ শুরু করেছেন মথুরাপুর লোকসভার বিজেপির প্রার্থী অশোক পুরকাইত। এবং তিনি দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রথমে মন্দিরবাজারের কেশবেশ্বর শিব মন্দিরে শিবের পূজো দেওয়ার পাশাপাশি মন্দিরবাজার এলাকায় মানুষের সাথে কথা বলেন কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প গুলি মানুষের সামনে তুলে ধরেন। অন্যদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মানুষকে ভুল বুঝিয়ে সাইকেল র‍্যালি করছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ওই প্রার্থীরাই আশি থেকে নব্বই লক্ষ টাকার গাড়ি চড়ে বেড়ায় ওদেরকে বলুন একটু পায়ে হেঁটে প্রচার করতে তাতে দুর্নীতির টাকায় যে মেদ জমেছে তা কিছুটা হলেও কমবে।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবারে মথুরাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পায়ে হাঁটার উপদেশ দিলেন বিজেপি প্রার্থী অশোক পুর্কায়েত

আপডেট : ৮ এপ্রিল ২০২৪, সোমবার