২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩
২৬ অগাস্ট ২০২৬, বুধবার, ৯ ভাদ্র ১৪৩৩

লোকপুরে ১০ কুইন্টাল অবৈধ কয়লা বোঝাই মারুতি ভ্যান আটক করল পুলিশ

সেখ রিয়াজুদ্দিন, খয়রাশোল :

লোকপুর থানার নাকা চেকিং এর সময়, অবৈধ কয়লা সহ মারুতি ভ্যান আটক করা হলো। লোকসভার প্রাক্কালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে, জেলার প্রতিটি থানা এলাকা সহ সীমান্তবর্তী এলাকাগুলিতেও চলছে, জোরকদমে নাকা চেকিং।সেইরূপ সোমবার রাত্রি প্রায় দশটা নাগাদ বীরভূমের লোকপুর থানার ASI প্রশান্ত রায়ের নেতৃত্বে পুলিশ বারাবন জঙ্গল মোড়ে, নাকা চেকিং করছিলো । সে সময় একটা মারুতি ভ্যান পুলিশকে দেখা মাত্রই, গাড়ি ছেড়ে চালক গা ঢাকা দেয় জঙ্গলের মধ্যে। পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখতে পায় যে, মারুতি ভ্যানের ভেতরে যাত্রীর পরিবর্তে রয়েছে অবৈধ কাঁচা কয়লা। জানা যায় গাড়িটি লোকপুর থানার সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের দিক থেকে আসছিল এবং লোকপুর থানা এলাকার মধ্য দিয়ে কয়লা পাচারের উদ্দেশ্যে প্রবেশ করছিল, বলে মনে করা হচ্ছে। গাড়ির মধ্যে প্রায় ১০ কুইন্টাল অবৈধ কাঁচা কয়লা উদ্ধার হয়। মারুতি ভ্যানটাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য লোকপুর থানার ওসি পার্থ ঘোষ এর নজরদারি রয়েছে এলাকায় অবৈধ কারবারি সহ পাচারকারীদের প্রতি। যার প্রেক্ষিতে গত রবিবার সরস্বতী পূজা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আয়োজিত শান্তি কমিটির মিটিংয়েই তিনি উল্লেখ করে সাবধান করেন যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে থেকে বেশ কিছু অবৈধ কার্যকলাপ চলছে লোকপুর থানার উপর দিয়ে। নজরদারির ফলস্বরূপ পাচারকারীদের অভিনব পদ্ধতিতে এই অবৈধ কয়লা বোঝায় মারুতি ভ্যান আটক করতে সক্ষম হয়েছে পুলিশ, বলে স্থানীয়দের অভিমত।

বিট অফিস সংলগ্ন স্টিল নেট অকেজো—যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লোকপুরে ১০ কুইন্টাল অবৈধ কয়লা বোঝাই মারুতি ভ্যান আটক করল পুলিশ

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৪, বুধবার